অপূর্ণ তৃষ্ণা | জীবন, প্রেম ও আশার এক অসাধারণ দার্শনিক কবিতা

কবিতা - অপূর্ণ তৃষ্ণা

অপূর্ণ তৃষ্ণা | জীবন, প্রেম ও আশার এক অসাধারণ দার্শনিক কবিতা

মানোবান কলিমুল্লাহ হক


মানোবান কলিমুল্লাহ হক

কবিতা | দর্শন | আধ্যাত্মিক সাহিত্য | জীবনদর্শন | বাংলা সাহিত্য


কথা ফুরায়নি—তবুও 
কেন বেলা ফুরায় আগে?
ঘড়ির কাঁটা থামে না কখনো
সময় চলে নিজ ভাগে।।


আশা জাগে বুকের ভিতর
স্বপ্ন রাখে আলো
জীবন তবু ক্ষয় হয়ে যায়
নিয়ম তারই ভালো।।

মানুষ কেন বাঁচতে চায়
শেষের দোরগোড়ায়?
কারণ তারই অন্তরেতে
আশা বীজটা রয়।।

বিজ্ঞান বলে—বাঁচার তৃষ্ণা
মস্তিষ্কেরই খেলা
ডোপামিনের ক্ষুদ্র ঢেউয়ে
জীবন খোঁজে ভেলা।।

যারে চেয়ে সুখের আশায়
মনটা করে দান
সেই মানুষই কষ্ট দেয়
ভাঙে বিশ্বাস-প্রাণ।।
মনোবিজ্ঞানের ভাষায়


“অ্যাটাচমেন্ট” ফাঁদ,
যত বেশি নির্ভর করি
ততই গভীর সাধ।।

তবুও কেন ভালোবাসি
জেনেও এই ক্ষতি?
কারণ ভালোবাসার মাঝেই
জীবনেরই গতি।।

ভাঙা-গড়া চক্রের মাঝে
মানুষ খুঁজে মানে
অশ্রু মিশে ভালোবাসায়
অস্তিত্ব টিকে টানে।।

ঠকাতে পারি না কাউকে
এ আমার অহংকার
ঠকে গিয়েও নিজেকে ধরি
এটাই শক্তি আমার।।

নৈতিকতার মাপকাঠি


ভিতরে যার জাগে
সে হারিয়েও জিতে যায়
নিজের বিবেক ভাগে।।

তবুও কেন নিজেই মানুষ
নিজেকে দংশন করে?
নেশা, তামাক, বিষাক্ত পথে
নিজেকে ফেলে ঝরে।।


চিকিৎসা বলে—
এ আসক্তি মস্তিষ্কের রোগ
ডোপামিনের বিকৃত চাহিদা
বাড়ায় ভেতর শোক।।

কোন ধর্মই শেখায় না
মানুষ দিতে ব্যথা
সব শাস্ত্রই বলে কেবল
ভালোবাসাই কথা।।


তবুও কেন ধর্ম নামে
রক্ত ঝরে পথে?
কারণ মানুষ স্বার্থ খোঁজে
পবিত্রতার রথে।।

ধর্ম নয়—ব্যাখ্যার ভুলে 
জন্ম নেয় বিভেদ
অজ্ঞতা আর ক্ষমতার লোভ
গড়ে অন্যায় বেদ।।

স্রষ্টা মেলে প্রেমের মাঝে
এ সত্য অটল
ঘৃণার ভিতর স্রষ্টা নেই
এ জ্ঞান চির অমল।।


আইন গড়ে রক্ষার তরে
ন্যায়ের আলো জ্বালে
তবুও কেন অন্যায় হাসে
ক্ষমতারই ছলে?

সমাজতত্ত্ব বলে
যেখানে দুর্বল বিচার-ব্যবস্থা
সেখানে সত্য চাপা পড়ে
বাড়ে মিথ্যার নেশা।।

নিরপরাধ কারাগারে
এ দুঃখেরই ছাপ
ন্যায়ের পথ বিলম্বিত হলে
বাড়ে অন্যায় চাপ।।

তবুও মানুষ লড়ে যায়
সত্যের আশায়
কারণ ন্যায় একদিন জাগে
ইতিহাসের ভাষায়।।

শেষ কথা এই—
মানুষ মানে অপূর্ণতার গান
দুঃখ-সুখের দোলায় দুলে
গড়ে তার পরিচয়-জ্ঞান।।

ভুল, প্রেম, ক্ষতি, আশা
সব মিলে এক সুর
এই অসম্পূর্ণতার মাঝেই
জীবন সবচেয়ে নূর।।

তাই—
শেষ হওয়ার আগেও মানুষ 
শেষ হয়ে যায় না
কারণ তার অন্তরে এখনো
“আশা” শব্দটা মরে না…।।

বাংলা দার্শনিক কবিতার ধারায় "অপূর্ণ তৃষ্ণা" একটি চিন্তামূলক রচনা, যেখানে মানুষের আশা, ভালোবাসা, অপূর্ণতা, নৈতিকতা, মনোবিজ্ঞান, ধর্ম, সমাজ ও আত্মচেতনার গভীর প্রশ্ন উত্থাপন করা হয়েছে। কবিতাটি মানবজীবনের সংগ্রাম, বেদনা এবং অনন্ত আশার দর্শনকে কাব্যিক ভাষায় প্রকাশ করে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন