কামনদীর পাড়ে জেগেছে চোরাবালির চর | লালন গীতির বিকল্প আধ্যাত্মিক গান বলন গীতি

বলন গীতি

মানবজীবনের লোভ, কামনা ও ভুল আকর্ষণের বিপদ সম্পর্কে গভীর আধ্যাত্মিক সতর্কবার্তা বহন করে এই গানটি। মহাধীমান বলন কাঁইজির দর্শনে মানুষের আত্মশুদ্ধি, দেহতত্ত্ব ও নৈতিক জীবনযাপনের গুরুত্ব এখানে রূপক ভাষায় তুলে ধরা হয়েছে।

📌 গান সংক্রান্ত তথ্য
গানটি সংগ্রহণ করা হয়েছে: বলন তত্ত্বাবলী
অধ্যায়: ২য় অধ্যায়
নির্মাণের সময় ও স্থান:
০৭/০৫/২০১৮ খ্রিস্টাব্দ
(ভাড়া বাসা, আলামিন রোড, ডেমরা, ঢাকা)
পৃষ্ঠার নম্বর: ৩৬২
লেখক: মহাধীমান বলন কাঁইজি।

(The Quicksand Shelf of the Bank of Styx)
🎼 গানের লিরিক্স

কামনদীর পাড়ে জেগেছে চোরাবালির চর,
কত মানুষ হাউস করে বাঁধছে সেথায় ঘর।

সকল সাধু সন্ন্যাসী মুনি ঋষি কয়,
সেই নদীর চরে সদাই অপমৃত্যু হয়,
সেথায় পিতা-পুত্র সবাই মরে,
লোভে পাপে পরৎপর।

সেথায় আছে ভীষণ নরবলির ভয়,
একাকী চরে গেলে কারো রক্ষা নাই,
সেথায় আকর্ষণে দুষ্ট মারে,
এমনই সে কলা ধর।

নদীর আকর্ষণে সবাই হয় তল,
কাজে আসে না অর্থ কড়ি বল,
বলন কয় বাঁচতে হলে,
সাধক-গুরুর চরণ ধর।

📖 তাত্ত্বিক বিশ্লেষণ ও শিক্ষণীয় দিক
আত্মতত্ত্ব:
এই গানে কামনা ও লোভের রূপক হিসেবে “কামনদী” ও “চোরাবালির চর” ব্যবহার করা হয়েছে। এটি মানুষের অন্তরের দুর্বলতা ও আত্মবিনাশী আকর্ষণের প্রতীক।
দেহতত্ত্ব:
মানবদেহের ভেতরে থাকা কামনা-বাসনা ও অজ্ঞানতা যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে তা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক পতনের কারণ হতে পারে।

দর্শন ও ভাবগম্ভীর্য:
গানটি বোঝায় যে বাহ্যিক মোহ ও প্রলোভনের পেছনে ছুটলে জীবনের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে যায়। তাই সৎ জ্ঞান, সাধনা ও গুরুর পথ অনুসরণ করা জরুরি।
মানবকল্যাণের করণীয়:
লোভ ও কামনা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা।
সত্য ও জ্ঞানের পথে চলা।
আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করা।
সৎ গুরুর দিকনির্দেশনা অনুসরণ করা।

🌐 তত্ত্ব সংগ্রহণ
এই তত্ত্ব সংগ্রহণ করা হয়েছে আমাদের বলন দর্শন (Bolon Philosophy) ওয়েবসাইট থেকে।

📜 গুরুত্বপূর্ণ তথ্য
একবিংশ শতাব্দীর বিশিষ্ট সংস্কারক, গবেষক, লেখক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আত্মতাত্ত্বিক দার্শনিক ও আধ্যাত্মিক বিজ্ঞানী মহাধীমান বলন কাঁইজি প্রায় তিন যুগ ধরে বিশ্বের বিভিন্ন সাম্প্রদায়িক-পারম্পরিক শাস্ত্রীয় ও পৌরাণিক পুস্তক-পুস্তিকা যেমন; বেদ, ত্রিপিটক, বাইবেল, তোরাহ, যাবুর, ইঞ্জিল, কুরান, হাদিস, লালন, জালাল ও রজ্জব ইত্যাদি গবেষণা করেন। অতঃপর তিনি দেখতে পান যে, সব পুস্তক-পুস্তিকার মূল শিক্ষা অভিন্ন। তিনি আরো লক্ষ্য করেন যে, এসব পুস্তক-পুস্তিকায় ব্যবহৃত পৌরাণিক পরিভাষা, সংখ্যা, উপাদান ও বিষয়বস্তু মানবদেহের মধ্যেই উপমিতভাবে বিদ্যমান। অর্থাৎ, মানুষে বিদ্যমান বিষয়বস্তুর রূপক নামে নরত্বারোপ করে নির্মিত পৌরাণিক চরিত্র দ্বারা এসব পুস্তক-পুস্তিকা লেখা হয়েছে। এখন পর্যন্ত তাঁর আত্মতত্ত্ব ও আত্মদর্শনের ওপর রচিত-নির্মিত ৩০টি পুস্তক-পুস্তিকা প্রকাশিত হয়েছে। এছাড়াও; তিনি আধ্যাত্মিক অভিধান, 'পৌরাণিক চরিত্রায়ন সত্তা সারণী' ও 'পৌরাণিক সংখ্যা সারণী' আবিষ্কার করেছেন।

কাম প্রেম নিরব দৃশ্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন