গবেষণা মূলক বই

লালন সাঁইজির জীবনী
বাংলার সাধনজগতে লালন সাঁইজি এক অনন্যসাধারণ মহাপুরুষ। তাঁর জীবনদর্শনে বৌদ্ধধর্ম, ইসলামের সুফিধর্ম ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভাব বর্তেছে। তিনি শাস্ত্রীয় ধর্মের কণ্টকাকীর্ণ পথ পরিহার করে সব ধর্মের নির্যাস সার্বজনীন মানবধর্মের গৌরবসাধন করেছেন। তাঁর 'মানুষ ভজলে সোনার মানুষ হবি' কথাতে প্রকৃতপক্ষে চণ্ডীদাসের 'সবার উপরে মানুষ সত্য' তত্ত্বেরই প্রতিধ্বনি ঘটেছে।

লালন সাঁইজির জীবন ও দর্শন নিয়ে গবেষণার কাজ শুরু হয়েছে গত বিংশ শতাব্দির মধ্যভাগ থেকে। সম্প্রতি দেশ-বিদেশের অসংখ্য গবেষক এক্ষেত্রে আত্মনিবেদিত হয়েছেন। এর ফলে লালনদর্শনের ব্যাপ্তি ও গভীরতা নতুন মাত্রা পেতে শুরু করেছে। লালনদর্শনের বিশ্বজনীন বাণী দেশের গণ্ডী অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়ে উঠেছে।

লালন প্রেমিক বলন কাঁইজি এখনো অনেকের কাছেই অপরিচিত। লালন গবেষণায় বিগত দুই যুগ যাবত তিনি যে অসামান্য অবদান রেখে চলেছেন, পর্যায়ক্রমে তা প্রকাশ পেতে আরম্ভ করেছে। তাঁর সাধনার দুর্লভ ফসল 'আত্মতত্ত্ব বিদ্যা- পাঁচ খণ্ড' 'পবিত্র লালন', 'পরম্পরাতত্ত্ব ভেদ- তিন খণ্ড' '(লালন আধ্যাত্মিক অভিধান- দুই খণ্ড' 'লালন ভাবার্থের আধ্যাত্মিক অভিধান' ও 'হাজার লালন', লালন গবেষণা জগতে আকড় গ্রন্থবিশেষ।

'বাঙালী মহামানব লালন সাঁইজি লালন জীবনী' গ্রন্থখানিতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পূর্ববর্তী গবেষকদের মতামত চয়ন এবং নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণ প্রয়াসী হয়েছেন। তিনি একাধারে লালন গবেষক ও অনুরক্ত ভক্ত-সাধক। লালনকে তিনি শুধু বাহ্যিক অবয়বে উপস্থাপন করেননি- অনুরাগীর দৃষ্টিকোণ থেকে তার অন্তর্জগতের সৌরভ উদ্ঘাটনের চেষ্টা করেছেন। এক্ষেত্রে ভাবাবেগ অপেক্ষা যৌক্তিক নিষ্ঠাই গুরুত্বলাভ করেছে। লালন জীবনীর বিতর্কিত দিকটি সম্পর্কে মতামত প্রদানের ক্ষেত্রে তিনি বিরত থাকাই শ্রেয় মনে করেছেন।

লালন জীবনীনির্ভর এ মূল্যবান গ্রন্থখানি সাধারণ পাঠক ও গবেষকদের কাছে সমাদৃত হবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি এর ব্যাপক প্রচার সাফল্য কামনা করি।
✍️বইটির লেখক মহাধীমান বলন কাঁইজি✍️

দেহতাত্ত্বিক দার্শনিক ও আধ্যাত্মিক বিজ্ঞানী বলন কাঁইজি আত্মতত্ত্ব ভেদ ও আধ্যাত্মিক বিদ্যার উপর প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ-গ্রন্থিকা প্রণয়ন করেছেন।
তার মধ্যে তার বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানশিষ্যদের উদ্যোগে-
'আত্মতত্ত্ব ভেদ' (১ম হতে ৬ষ্ঠ খণ্ড),
'আত্মার সৃষ্টিরহস্য ও আত্মমুক্তির পথ', 'আধ্যাত্মিক-বিদ্যা পরিচিতি',
'চার ত্বরিকার বিধিবিধান',
'ত্বরিক্বত দর্শন',
'পবিত্র লালন',
'পরম্পরাতত্ত্ব ভেদ' (১ম ও ২য় খণ্ড),
'বলন তত্ত্বাবলী' (১ম ও ২য় খণ্ড),
'বাঙালী মহামানব লালন সাঁইজি (লালন জীবনী)',
'মু'জিযার ইতিবৃত্ত' (অলৌকিকতা বা চমৎকারের রহস্য),
'রূপক পরিভাষার আধ্যাত্মিক অভিধান' (১ম ও ২য় খণ্ড),
'লালন আধ্যাত্মিক অভিধান' (১ম ও ২য় খণ্ড), 'লালন ভাবার্থের আধ্যাত্মিক অভিধান', 'লালন পরম্পরা' (পরম্পরাতত্ত্ব ভেদ ২য় খণ্ড), 'হাজার লালন' ইত্যাদি প্রকাশিত হয়েছে।

এর ফলে বাঙালী গবেষক ও পাঠককুলের বিদেশী ভাষা বা পরিভাষার শিরোনামের অনুকূলে আত্মতত্ত্ব ভেদ ও আধ্যাত্মিকবিদ্যা পাঠের পরিবর্তে বাংলা মাত্রিকার অনুকূলে আত্মতত্ত্ব ভেদ ও আধ্যাত্মিকবিদ্যা পাঠ করার সুবর্ণ সুগোগ সৃষ্টি হয়েছে।


বাঙালী মহামানব লালন সাঁইজি
লেখক - বলন কাঁইজি

প্রকাশক
মোঃ শাহ্ আলম সরকার

সমাচার
৩৮ বাংলাবাজার, ঢাকা-১১০০

ফোন - ০১৯৪৫৫৫৪৯৯১

Email - samachar1@yahoo.com

দ্বিতীয় মুদ্রণ - একুশে বইমেলা ২০২১

প্রকাশকাল - বইমেলা ২০১৩

গ্রন্থস্বত্ব - লেখক

প্রচ্ছদ - জাহাঙ্গীর আলম
বর্ণবিন্যাস - সমাচার কম্পিউটার সিস্টেম

পরিবেশক - এস.এস. বুক্স ৩৮ বাংলাবাজার, ঢাকা।

উত্তর আমেরিকা পরিবেশক: মুক্তধারা, জ্যাকসন হাইট, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য পরিবেশক: সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিকলেন, লন্ডন, যুক্তরাজ্য
অনন্যা প্রিন্টার্স

মুদ্রণ মূল্য - ৩৫০ টাকাবা
US $: 10
ISBN: 984-70182-0094-4





মূর্তি ভাঙ্গা মূর্তি গড়া

একবিংশ শতাব্দির বিশিষ্ট সংস্কারক, গবেষক, লেখক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আত্মতাত্ত্বিক দার্শনিক ও আধ্যাত্মিক বিজ্ঞানী মহাধীমান বলন কাঁইজি প্রায় তিন যুগ ধরে বিশ্বের বিভিন্ন সাম্প্রদায়িক-পারম্পরিক শাস্ত্রীয় ও পৌরাণিক পুস্তক-পুস্তিকা যেমন; বেদ, ত্রিপিটক, বাইবেল, তোরাহ, যাবুর, ইঞ্জিল, কুরান, হাদিস, লালন, জালাল ও রজ্জব ইত্যাদি গবেষণা করেন।

 অতঃপর; তিনি দেখতে পান যে; সব পুস্তক-পুস্তিকার মূল শিক্ষা অভিন্ন। তিনি আরো লক্ষ্য করেন যে; এসব পুস্তক-পুস্তিকায় ব্যবহৃত পরিভাষা, সংখ্যা, উপাদান ও বিষয়বস্তু মানবদেহের মধ্যেই উপমিতভাবে বিদ্যমান। অর্থাৎ; মানুষে বিদ্যমান বিষয়বস্তুর রূপক নামে নরত্বারোপ করে এসব পুস্তক-পুস্তিকা লেখা হয়েছে। এখন পর্যন্ত তাঁর আত্মতত্ত্ব ও আত্মদর্শনের ওপর রচিত-নির্মিত ৩০টি পুস্তক প্রকাশিত হয়েছে। 

এছাড়াও; তিনি আধ্যাত্মিক অভিধান, 'পৌরাণিক মানবায়ন চরিত্র সারণী' ও 'পৌরাণিক সংখ্যা সারণী' আবিষ্কার করেছেন।



কাঁই পরিবারের প্রকাশিত গ্রন্থের প্রাপ্তিস্থান

(Availability of Lord family's published books)
মুকুল লাইব্রেরী কানপাড়া বাজার দুর্গাপুর, রাজশাহী।
পোন - 01749-237505

আজাদ লাইব্রেরী ইয়াসিন সুপার মার্কেট গোরহাঙ্গা, রাজশাহী।
ফোন - 01721-101625

শরিফ কুটির শিল্প ও বইঘর লালনশাহ মাজার, কুষ্টিয়া।

ফোন - 01775-489960; 01735-347454

চরকা ৭ নং লালনশাহ মার্কেট ছেউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।
ফোন - 01725-452166

ক্যামলেট বুকস্টল কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।
পোন - 01711-249502
এছাড়াও; বাংলাদেশের সব রেলওয়ে স্টেশন লাইব্রেরীতে পাওয়া যায়।

মূর্তি ভাঙ্গা মূর্তি গড়া 
(৩৬০ ঐশি মূর্তি)
লেখক বলন কাঁইজি

প্রকাশক
মোঃ শাহ্ আলম সরকার
সমাচার
৩৭ পি. কে. রায় রোড, বাংলাবাজার, ঢাকা
ফোন - ০২-৪৭১১৬১৪৩; ০১৭৩৫-৬৭৪৬৫৭

প্রকাশকাল - বইমেলা ২০১৮
গ্রন্থস্বত্ব - লেখক বলন কাঁইজি নিজে

প্রচ্ছদ - মশিউর রহমান
বর্ণবিন্যাস - সজিব হোসেন
কম্পিউটার সেকশন, কাঁই ফাউন্ডেশন, ঢাকা

পরিবেশক
এস.এস. বুক্স ৩৮ বাংলাবাজার, ঢাকা
উত্তর আমেরিকাঃ মুক্তধারা, জ্যাকশন হাইট, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

মুদ্রণ - অনন্যা প্রিন্টার্স

যুক্তরাজ্যঃ সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিকলেন, লন্ডন, যুক্তরাজ্য!



মূল্য - ৩০০ টাকা / US $: 6.00
ISBN: 984-70182-0288-7