নিষ্প্রাণ বিবেক

মানবতার কবিতা 

নিষ্প্রাণ বিবেক

মানোবান কলিমুল্লাহ হক


চারিদিকে শুধু হাহাকার, আহাজারির ঢেউ,

মানুষ আজ মানুষকে চিনতে যেন আর চায় নে কেউ।

বিচারের কাঠগড়াতে দাঁড়াতে সবাই ভয় পায়,

মুখে শুধু বিচার চায়, অন্তরে সত্য হারায়।


বিবেক আজ ঘুমিয়ে আছে মরীচিকার ফাঁদে,

লোভ আর মিথ্যার আগুন জ্বলে সমাজেরই কাঁধে।

যেখানে বিবেক নিষ্প্রাণ, ন্যায় সেখানে বন্দী,

ক্ষমতার অন্ধ দেয়ালে সত্য হয়েছে ফাঁসি।


আজকের শিশু আগামীর ভবিষ্যতের আলো,

তাদের হাতে কী দিচ্ছি আমরা—অন্ধকার না ভালো?

মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুলের শিক্ষা ক্ষয়,

জ্ঞানহীনতার কালো ছায়ায় মানবতা আজ ক্ষয়।


সোশ্যাল মিডিয়ার যুগে খবর আসে ঝড়ের বেগে,

বিশ্বজুড়ে কান্নার শব্দ পৌঁছে যায় নিমেষ লেগে।

এক ঘটনার আগুন নেভে আরেক ঘটনার ছলে,

পুরনো ক্ষত চাপা পড়ে নতুন বিষাদ জ্বলে।


লোক জড়ো হয় ক্যামেরাতে, ভাইরাল হয় ছবি,

কিছুদিন পর হারিয়ে যায় সেই ঘটনার সবই।

কিন্তু যার বুক ভেঙেছে, যার জীবন হলো ছার,

তার চোখেতে রয়ে যায় আজীবনের অশ্রুধার।


ন্যায়বিচার কাগজেতে আজ সোনালী অক্ষরে লেখা,

বাস্তবতার আদালতে সত্য থাকে একা।

তবু আশা রাখি মানুষ একদিন জাগবে আবার,

বিবেক জ্বলে উঠবে যখন বদলাবে এই অন্ধকার।


নিষ্প্রাণ বিবেক
নিষ্প্রাণ বিবেক


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন