বাংলা সুফি দর্শনের এক অনন্য গবেষক ও আধ্যাত্মিক লেখক - বলন কাঁইজি ||
বাংলা আধ্যাত্মিক সাহিত্য ও সুফি দর্শনের জগতে মহাধীমান বলন কাঁইজি একটি অনন্য নাম। তিনি আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, আধ্যাত্মিকবিদ্যা, দিব্যজ্ঞান, লালন দর্শন এবং মানবধর্ম নিয়ে দীর্ঘ গবেষণার মাধ্যমে বাংলা ভাষায় অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।
বলন কাঁইজি বাংলা ভাষার ৫০টি বর্ণকে মাত্র একবার ব্যবহার করে একটি সুফি ভাবধারার কবিতা রচনা করেছেন, যা বাংলা সাহিত্য ও আধ্যাত্মিক গবেষণায় একটি ব্যতিক্রমধর্মী সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত হয়।
“দীর্ঘপথ ঢাকা ঔর্ণে শেষে উঠে যাচঞা ফড়িঙে উর্ধ্বরেতাঃ ওঁৎ ঋভু মাঝখানে এই অডং জটলা ছঈ সহায় আগঢ় ঐ”
এই কবিতার মাধ্যমে তিনি ভাষা, ধ্বনি, চেতনা ও সুফি ভাবনাকে এক অনন্য আধ্যাত্মিক ব্যঞ্জনায় প্রকাশ করেছেন।
বলন কাঁইজির দর্শনের মূল বিষয়সমূহ
আত্মতত্ত্ব ও আত্মজ্ঞান
মানবদেহের আধ্যাত্মিক রহস্য
দেহতত্ত্ব ও সৃষ্টি রহস্য
তাসাউফ ও সুফীবাদ
লালন দর্শনের ভাবার্থ
আধ্যাত্মিক অভিধান ও পরিভাষা
মানবধর্ম ও চেতনার বিকাশ
আধ্যাত্মিক বিজ্ঞান ও দিব্যজ্ঞান
বলন কাঁইজি প্রণিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
আত্মতত্ত্ব সিরিজ
আধ্যাত্মিক ও দর্শনমূলক গ্রন্থ
লালন ও তাসাউফ বিষয়ক গ্রন্থ
বলন দর্শন সিরিজ
এছাড়াও আরও বহু গ্রন্থ রচনা ও সংকলনের কাজ চলমান রয়েছে।
