সমবেত বলন
(10. Assembled Bolon) নির্মাণ: ভাড়া বাসা, ঋষিপাড়া, পূর্ব জুরাইন, শ্যামপুর, ঢাকা
রাগিণী: —
তাল: —
কাঁইয়ের ধ্বজা ধররে সবাই,
কাঁইয়ের ধ্বজা ধর,
শ্বেতবরণ কোপনি পরে,
মরার আগে মর।
মানব করণী সেরেসুরে,
মরার আগে যেজন মরে,
যমে আর ছুঁয় না তারে,
মুক্তি পায় ভবের পর।
শোলা যেমন জলে ডুবে না,
মরা তেমন আর মরে না,
এসব কথা জানতে মনা,
সাধক-গুরুর চরণ ধর।
পেয়ে ধন হারাই যেজন,
কেবল তার হয় রে মরণ,
বিনয়ে কয় কাঁইজি বলন,
পেয়েছে সে মরার বর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন